আজ , , ,

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন সভাপতি ফিরোজ খান

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি মনোনীত হয়েছেন হাজি ফিরোজ হোসেন খান। সোমবার (২০ জুন) বিকাল ৫ টায় ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মস্তফা কামাল এর সভাপতিত্বে তার কার্যালয়ে নবনির্মিত কমিটির সভায় সর্বসম্মতভাবে হাজি ফিরোজ হোসেন খান কে নির্বাচিত করা হয়। এ সময় বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারোয়ারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মকবুল হোসেন, প্রতিত পাবন বিশ্বাস, ইয়াসমিন আক্তার, অভিভাবক সদস্য, আব্দুল মান্নান ছৈয়াল, আবুল বাশার ঢালী, মোজাম্মেল হক মৃধা, সংরক্ষিত মহিলা সদস্য সীমা অক্তার, দাতা সদস্য আলী আজ্জম স্বপন।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar