আজ , , ,

ডামুড্যায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও হাছিবা খান

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।
সোমবার (২০ জুন) দুপুরে উপজেলা নিবার্হী অফিসার হাছিবা খান উপজেলার সিড্যা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে নবম ও দশম শ্রেণির ক্লাস নেন। এ সময় তার হাতে-কলমে শিক্ষা দেখে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে উল্লাসিত হয়। ৩০ মিনিটের এই ক্লাসে শিক্ষার্থীরা বিভিন্ন অজানা বিষয়ে জানতে ও শিখতে পেরেছে ক্ষণিকের এই শিক্ষকের কাছে। পরে তিনি বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের ছাত্রদের পড়াশোনার বিষয়ে খোঁজ-খবর নেয়।
তার এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা। পরে তিনি বিদ্যালয়ের পড়ালেখা ও শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় করেন।
সিড্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান জানান, ইউএনও আকস্মিক পরিদর্শনে এসে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা আনন্দের সাথে পড়া দেন।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান শিক্ষার্থীদের বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিদিন ক্লাসের পাঠ্য বইয়ের কাজ দিনেই শেষ করতে হবে। রাষ্ট্র ও সমাজ তোমাদের দিকে তাকিয়ে আছে। আজকের শিক্ষার্থীরা হলো আগামী দিনের সুন্দর সোনার বাংলাদেশ গড়ার হাতিয়ার।
এসময় উপস্থিত ছিলেন সিড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগণ। এর পর উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান সিড্যা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar