আজ , , ,

মাদারীপুরে মাদক ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে শুক্রবার ১৭ জুন মাদারীপুর জেলার কালকিনি থানাধীন লক্ষ্মীপুর পখিরা গ্রামস্থ “হোসেন বেপারী ঘাট জামে মসজিদ”এর দক্ষিন পাশে কালকিনি হইতে মাদারীপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ সাইদ সরদার (১৯), পিতা-মোঃ আজিম সরদার, মাতা-শিল্পী বেগম, সাং- টুমচর(ওয়ার্ড নং-০৬), থানা-কালকিনি, জেলা-মাদারীপুর‘কে ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ আইসসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে ৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস(মুল্য অনুমানিক ৮,৭০,০০০/-(আট লক্ষ সত্তর হাজার) টাকা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১ সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar