আজ , , ,

বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে শরীয়তপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ

ভারতের ক্ষমতাসীনদল বিজেপির মুখপত্র কর্তৃক রাসুলুল্লাহ (সঃ) ও তার সম্মানিত স্ত্রীর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শরীয়তপুর জেলা খেলাফত মজলিস। শুক্রবার সকাল সারে ৯ টায় জেলা শহরের পালং উত্তর বাজার জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. সাব্বির আহমদ ওসমানী। এই সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুফতী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফতী খবির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. দবির হোসেন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির, সদর উপজেলা শাখা সভাপতি মাওলানা শহিদুল্লাহ, সহ-সভাপতি মুফতী নাছির, সাধারণ সম্পাদক মাওলানা আবুবকর, ছাত্র মজলিসের সভাপতি আবু হুরায়রা সহ অন্যান্যরা।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar