আজ , , ,

নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান

১৫ জুন-২০২২ শরীয়তপুর সদর উপজেলা, জাজিরা উপজেলা ও গোসাইরহাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক ব্রিফিং দিয়েছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি ও শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। ১৪ জুন মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে ও জাজিরা থানা প্রাঙ্গনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস.এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন, ডিআইও-১ এসএম শাহরিয়ার হাসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar