আজ , , ,

গোসাইরহাটে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গর্ভন্যান্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার ১৩ জুন সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে উক্ত কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। ‘পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা। ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, শেখ মো. আবুল খায়ের, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার, সামন্তসার ইউনিয়নের চেয়ারম্যান বীর মুকিক্তযোদ্ধা, আঃ রব সরদার, কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, নাগেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান উসমান গনি, আইসিটি অফিসার মাইনুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গন্যমান্যব্যক্তি, স্কুল, কলেজ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দসহ মোট ১৮ ধরণের অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar