আজ , , ,

ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শরীয়তপুরের ঐতিহ্যবাহী ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোক) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) বেলা ১১ টায় স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় কমিটির সভাপতি হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট) সার্কেল মোঃ আবু সাঈদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মজিদ খান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আজগর মিয়া ও মাসুদ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সেকেন্দার আলী। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল্লাহ বেপারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম, বিদ্যালয়ের সাবেক ছাত্র রিফাত, রাজু, সীমান্ত, হাসান, প্রিয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি, সকল শিক্ষকবৃন্দ ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও বিদায়ী ছাত্র-ছাত্রীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, আমি আশা রাখি তোমরা সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা দিবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট এর মাধ্যমে দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে। আমি তোমাদের সকলের জন্য দোয়া করছি।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar