আজ , , ,

ইউএনও’র হস্তক্ষেপে রজবানের ঠিকানা হলো আশ্রয় কেন্দ্রে

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর আন্তরিকতা ও সহযোগিতায় স্বজনহীন রজবান বিবির ঠিকানা হলো সরকারি আশ্রয় কেন্দ্রে।
রজবান বিবিকে কে বা কারা যেন ভেদরগঞ্জ বাজারের দক্ষিণ গলির বাচ্চু হোটেল এর পাশে ফেলে যায়। পরিত্যক্ত অবস্থায় ঐ মহিলার পরে থাকার সংবাদ উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি গোচর হওয়ার পর পর তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার অনুসন্ধান করে জানতে পারেন রজবান বিবি রামভদ্রপুর ইউনিয়নের বাসিন্দা। তার একটি মেয়ে থাকলেও স্বজন বলতে তেমন তেমন কেউ নেই। তাছাড়া কেউ তার খোঁজও রাখেনা। এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় রজবানকে ঢাকার মিরপুরের সরকারি আশ্রয় কেন্দ্রে ভর্তি করে দেন।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar