“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্য নিয়ে গত শনিবার শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দায়মী আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মানাধীন ঘর পরিদর্শন করেছেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরীসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক দৃষ্টান্ত উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত আশ্রয়ণ প্রকল্প। প্রান্তিক পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে সংযুক্ত করার ক্ষেত্রে আশ্রয়ণ প্রকল্পের অবদান নিঃসন্দেহে অনন্য।
এ সময় জেলা প্রশাসক প্রকল্পের কাজ যাতে গুনগত মান, নির্ধারিত ডিজাইন, ড্রয়িং এবং স্পেশিফকেশন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্য সম্পন্ন হয় সে বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।