মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি নেতা নবীন কুমার জিন্দালের ধর্মীয় বিদ্বেষমূলক ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনসহ তাদের বিচারের দাবিতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসুল্লিরা।
শুক্রবার (১০ জুন) বিকাল সাড়ে পাঁচটায় শিধলকুড়া বাজার জামে মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হযরত মাওলানা মোক্তার হোসাইন, মাওলানা আবু বকর সিদ্দিক, শিধলকুড়া জামে মসজিদ এর ইমাম হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মামুন, মাওলানা আতাউল্লা বুখারীর, মাওলানা আবুল বাসার। এ সময় উপস্থিত ছিলেন রাসুল প্রেমিক শতশত ধর্মপ্রাণ মুসলমানগণ।
এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত। যারা হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে পারে, সে মানুষ নয় জানোয়ার। অন্তর থেকে ওদেরকে ঘৃনা করি। ‘আমাদের নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার কটুক্তি করেছে তাদের ফাঁসি দাবী করছি।