ভেদরগঞ্জে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন সোমবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় । উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ও বিচার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তফা কামাল, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ নাজমুল হুদা মিঠু, সহকারী শিক্ষা অফিসার মোঃ তোফায়েল হোসেন মাতাব্বর, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন মিষ্টি।
এ সময় উপজেলা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকাগণ ও প্রতিযোগিতা অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।