শরীয়তপুরের ডামুড্যা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খানকে ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও’কে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, সাংবাদিক কালাম সরদার, জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক মিতালী সিকদার, মাহবুব আলম সিকদার সহ অন্যান্য সদস্যরা প্রমুখ।