আজ , , ,

বাইক দিয়ে ছেলের মৃত্যু ডেকে আনবেন না: ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, বর্তমানে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে আমাদের তরুনদের বেপরোয়া গতির মোটর সাইকেল। বর্তমানে টাকা হলেই অভিভাবকরা তাদের সন্তানকে বাইক কিনে দেন। পরে বাইকের সাথে সাথে সন্তানকে হারিয়ে সারা জীবন কান্না বয়ে বেড়ান। তাই আমি সবাইকে অনুরোধ করবো ছেলেকে বাইক কিনে দিয়ে নিজের হাতে তার মৃত্যু ডেকে আনবেন না। তিনি সোমবার (৩০ মে) সন্ধ্যায় ভেদরগঞ্জ সরকারি এম এ রেজা কলেজ মাঠে সাবেক মেয়র হাজি আবদুল মান্নান বেপারীর একমাত্র পুত্র নাজমুল হোসেন মেহেদীর জানাযা নামাজ পূর্ব বক্তব্যে এ কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব আব্দুল আহাদ মুন্সী, নিহতের পিতা সাবেক মেয়র ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, উপজেলা আাওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি হাজি সফি উল্লাহ মাতাব্বর।
আসর নামাজের পূর্বেই জেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার মানুষ জানাযার স্থল সরকারি এম এ রেজা কলেজ মাঠ কানায় কানায় ভরে যায়। স্মরণ কালের সর্ববৃহৎ এ নামাজে জানাযায় দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন।
উল্লেখ্য সাবেক মেয়র হাজি আবদুল মান্নান হাওলাদারের এক মাত্র ছেলে মেহেদী আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পিএসডি করছিলেন। এর পূর্বে জেলার মধুপুরের জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। সে এ মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। গত ২৮ মে রাতে জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (২৭) নিহত হয়েছেন। এসময় আরো একজন গুরুত্বর আহত হয়েছে। সে রাতে সখিপুর থেকে মোটরসাইকেল যোগে ভেগরগঞ্জ তার বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে গুরুত্বর আহত হয়। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar