আজ , , ,

শরীয়তপুর সদরে পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ

২০২১-২০২২ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষক ও কৃষানীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২৯ মে রোববার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বর থেকে উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার। এই সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহমিনা আক্তারসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানাগেছে, পতিত জমি ও বাড়ির আঙ্গীনায় সব্জি বাগান স্থাপনের আওতায় ১৯২টি প্রদর্শনী রয়েছে সদর উপজেলায়। তাদের মধ্য থেকে ৭৭ জন কৃষক ও কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে রয়েছে ৬ প্রকার ফলের চারা, ১৭ ধরণের শাক সব্জির বীজ, বীজ রক্ষণাবেক্ষণের জন্য প্লাস্টিকের জার, রাসায়নিক ও জৈব সার।
উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার বলেন, তিন মৌসুমে সারা বছর যেন কৃষক সব্জি আবাদ করতে পারে সেই উদ্দেশ্যে এই উপকরণ বিতরণ করা হয়েছে। সফল ভাবে প্রদর্শণী সম্পন্ন হলে অন্যান্য কৃষকরাও উৎসাহিত হবে। পাশাপাশি পুষ্টি চাহিদা পুরণ হবে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar