আজ , , ,

শরীয়তপুরে মার্কেন্টাইল ব্যাংকের ১৫১তম ‘মোল্যার হাট শাখা’র শুভ উদ্বোধন

শরীয়তপুরের মোল্যার হাটে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৫১তম শাখা বৃহস্পতিবার (২৬ মে) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে মোল্যার হাট শাখার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। মোল্যার হাট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক এম. এ খান বেলাল ও মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, হাসনে আলম, মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইডিসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবর্গ। মোল্যার হাট শাখায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজামে¥ল হক মোল্লা, চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ ফায়জুর রহমান মোল্লা ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ লিটন । ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও মোল্যার হাট শাখা প্রধান মোঃ জাকির হোসেন অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar