আজ , , ,

জাজিরায় পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

“সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে ২৪ মে মঙ্গলবার জাজিরা উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীদের ২দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। জাজিরা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জামাল হোসেন, জেলা পাট কর্মকর্তা আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জাজিরা উপজেলা উপসহকারী পাট কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন। দুই দিনের প্রশিক্ষণে মোট ১০০ জন পাটচাষী অংশ গ্রহণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন, সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব। এই প্রতিপাদ্য নিয়ে জাজিরা উপজেলায় প্রায় ১০ হাজার ৭০ হেক্টর জমিতে পাটচাষ হয়। চাষীদের মাঝে সার, বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষকের যত্নে বাংলাদেশ সোনালী আশ পাট জাজিরায় সর্বাধিক উৎপন্ন হয়। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেয়া কৃষি উপকরণ, প্রণোদনাসহ সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ আবারও সোনালী আশের যুগে ফিরে যাবে ইনশাআল্লাহ।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar