আজ , , ,

ডিএম খালী ইউনিয়নে আন্তঃপ্রাথমিকের পুরস্কার বিতরণ

ভেদরগঞ্জ উপজেলার ডি এম খালী ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রবিবার ইউনিয়নের ৯নং চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া। এর পূর্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএমখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী। ভেদরগঞ্জ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar