পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাদারীপুর অঞ্চলে বীমা দাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) বেলা ৩ টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর ও বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের অন্যতম কার্যনির্বাহী কমিটির সদস্য বিএম ইউসুফ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপ সচিব মোঃ আনিস উদ্দিন মিয়া, কোম্পানি উর্ধ্বতন উপ-ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যাবস্থাপনা পরিচালক, মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ।
বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোসেন ও মোঃ এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া, জি এম (উঃ) সৈয়দ আবুল খায়ের, জিএম (উঃ) মোঃ কবির হোসেন হাওলাদার, জিএম (উঃ) মোঃ সোহানুর রহমান, ডামুড্যা সার্ভিস সেল ইনচার্জ মোহাম্মদ নান্নু মৃধাসহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, মেয়াদোত্তীর্ণ গ্রাহকদের চেক দ্রুত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন, নতুন নতুন গ্রাহক তৈরি করবেন, গ্রাহকদের মাঝে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর দাওয়াত পৌঁছে দিবেন, নতুন বীমা গ্রাহক তৈরি করবেন।