আজ , , ,

ভেদরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
২০ মে বিকালে ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভেদরগঞ্জ পৌরসভা একাদশ ৫-২ গোলে চরকুমারিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। এ সময় সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাফিউল মাজলুবিন রহমান, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদারসহ ভেদরগঞ্জ পৌরসভা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু নিজে একজন খেলোয়ার ছিলেন। তার পরিবারের সবাই ক্রীড়াপ্রেমী। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-(১৭) ফুটবল টুর্নামেন্টের এ আয়োজন করছে। সরকার এ টুর্নামেন্টের মাঝ দিয়ে তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা তুলে নিয়ে এসে জাতিয় ফুটবলকে সমৃদ্ধ করতে চায়। তিনি আরও বলেন, আমরা যত বেশী বেশী খেলাধুলা আয়োজন করবো আমাদের সন্তানেরা তত বেশী নিরাপদ থাকবে। যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। আমাদের দেশের যুব সমাজের যাতে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে না পারে। তাই খেলাধুলার চর্চার মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকার জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar