সাবেক সংসদ সদস্য ও সরকারি এম এ কলেজের প্রতিষ্ঠাতা এম এ রেজা (এমএ.এলএলবি) এর ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভেদরগঞ্জ এমএ রেজা ডিগ্রী কলেজ মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এম এ রেজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিনী সৈয়দা ফরিদা রেজা নূর, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজী আবদুল মান্নান হাওলাদার, যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান রাড়ী প্রমূখ।