পুরুষের পাশাপাশি নারীদেরকেও কর্মের মাধ্যমে আর্থিক ভাবে সাবলম্বী করার জন্য প্রশিক্ষণ শেষে ২০ নারীকে একটি করে সেলাই মেশিন বিনামূল্যে দিয়েছে বেসরকারি সেবা মূলক সংগঠন লাকার্তা ফাউন্ডেশন।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় ফাউন্ডেশনের ক্রীড়া কমপ্লেক্স থেকে প্রশিক্ষিত নারীদের হাতে সেলাই মেশিন বুঝিয়ে দেন সংগঠনের পরিচালক ও কর্মকর্তাগণ।
বিতরণ পূর্বে সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা। বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক মহিবুল সাজ্জাদ রোমান সিকদার, ক্রীড়া পরিচালক পায়েল সিকদার ও মাস্টার নীলীম হোসেন কাজী।
সংগঠনের পরিচালক মহিবুল সাজ্জাদ রোমান সিকদার জানান, সংগঠনের অর্থায়নে বিগত ৩ মাস এ মহিলা ও যুবনারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর পরে তাদের পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে ২০ জন সফল নারীকে সেলাই মেশিনসহ আনুসাঙ্গিক উপকরণ বিনামূল্যে দেয়া হয়েছে।
ইতিপূর্বে লাকার্তা ফাউন্ডেশন এলাকায় গৃহহীনদের পাঁকা ঘর নির্মাণ করে দিয়েছে। পুরুষদের জন্য অটোরিক্স, ভ্যান, গাভী সহ বিদেশে যাওয়ার জন্য অর্থ প্রদান ছারাও গ্রামের প্রতিটি বাড়ীতে ফলোদ বৃক্ষ রোপন করে দিয়েছে। সেই সাথে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে।