আজ , , ,

তিন ডিআইজিকে শরীয়তপুরে ফুলেল শুভেচ্ছা প্রদান

সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩ ডিআইজি কে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। ১৩ মে শুক্রবার অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার), মোঃ রেজাউল হক পিপিএম, নুরে আলম মিনা বিপিএম-বার পিপিএম-বার শরীয়তপুরে আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শরীয়তপুর পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এর নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানাযায়, অতিরিক্ত ডিআইজি হতে ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩ পুলিশ কর্মকর্তা শুক্রবার শরীয়তপুরে আগম করেন। তারা হলেন অতিরিক্ত ডিআইজি থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত (ডিআইজি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মোঃ রেজাউল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত (ডিআইজি), পুলিশ অধিদপ্তর নুরে আলম মিনা বিপিএম-বার পিপিএম-বার, অতিরিক্ত ডিআইজি থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত (ডিআইজি) অপরাধ ঢাকা রেঞ্জ, ঢাকা। শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শরীয়তপুর পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান সহ এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমানসহ শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

Share this news as a Photo Card


২১ মে ২০২৬

গোসাইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা

www.hongkar.com |
dailyhongkar