আজ , , ,

শরীয়তপুরে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ২টি মোটরসাইকেল উদ্ধার

শরীয়তপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য কে গ্রেফতার ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মে) বেলা ১২ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) মোঃ সাইফুর রহমান পিপিএম তার বক্তব্যে বলেন, শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), এসএম মিজানুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও নড়িয়া থানার অফিসার ও ফোর্সদের সহায়তায় শরীয়তপুর জেলার বিভিন্ন থানা এলাকা হতে পালং থানার ঈমান হোসেন খাঁর ছেলে আলমাছ খাঁ (২৫), একই থানার এনামুল হক খাঁ এর ছেলে অপূর্ব (৩০) ও আবুল কাসেম ফকিরের ছেলে সুমন ফকির (২৬), সখিপুর থানার জাহাঙ্গীর প্রধানীয়ার ছেলে সজিব (২০), নড়িয়া থানার সিদ্দিক ফকিরের ছেলে সিয়াম ফকিরকে (২০) গ্রেফতার করা হয়। আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি ডিসকভার ১১০ সিসি ও একটি আরটিআর ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে।
অনুসন্ধানে দেখা গেছে আসামীদের বিরুদ্ধে শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির মামলা কোর্টে বিচারাধীন আছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমান, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেনসহ পুলিশে অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে স্বীকার করেছে। এবং তাদের নাম-ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের হাতে আটক মোটরাসাইকেল চোর চক্রের ৫ সদস্য। ছবি-দৈনিক হুংকার।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar