আজ , , ,

পদোন্নতিপ্রাপ্ত এসআই কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

পদোন্নতিপ্রাপ্ত এসআই আঃ মালেক কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। ১০ মে (মঙ্গলবার) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষ থেকে শরীয়তপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের এএসআই (সঃ) হতে এসআই (সঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত আঃ মালেক কে তার প্রাপ্ত র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।
এ সময় পুলিশ এস.এম. আশরাফুজ্জামান ছারাও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সাইফুর রহমান পিপিএম, শরীয়তপুর রিজার্ভ অফিসের আরও ১ মতিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।
র‌্যাংক ব্যাজ পরিয়ে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেন, পদোন্নতি মানেই হচ্ছে নতুন দায়িত্ব আমাদের সকলের জীবনেই পদোন্নতির স্বপ্ন নিয়ে চাকুরিতে যোগ দেই। তার পরে আমাদের যোগ্যতা দক্ষতা ও মেধার উপর ভিত্তি করে কর্তৃপক্ষ আমাদের পদোন্নতি দান করে থাকেন। আমি আজকের এ দিনে পদোন্নতি প্রাপ্ত আঃ মালেক কে উষ্ণ অভিনন্দন জানাই সেই সাথে দোয়া করি সে যেন ভবিষ্যৎ জীবনে আরো অনের দুর এগিয়ে যেতে পারে। তার আগামী পথচলা সর্বাঙ্গীন মঙ্গলময় ও সফল হউক।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar