বিভিন্ন সড়কে পথচারী ও যানবাহনের চলাচলের জন্য নিরাপদ রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সখিপুর থানা পুলিশ। সোমবার (৯ মে) থেকে জনসচেতনতায় প্রচার প্রচারণা আইনি পদক্ষেপ শুরু করেছে।
সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন, বিভিন্ন এলাকায় যত্রতত্র অনিরাপদ ভাবে বোরো ধান তোলার সময় সড়ক দখল করে ঝাড়াই মাড়াই, খড় শুকায়। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এছাড়াও বিভিন্ন করাতকল মালিকগণ সড়কের উপর তাদের গাছের গুড়ি ফেলে রেখে জনদূর্ভোগ সৃষ্টি করে।
এ ধরণের অনাকাংখিত বিপদ এড়াতে আমরা সোমবার থেকে সড়ক নিরাপদ রাখতে প্রচার কার্যক্রম শুরু করেছি। আমাদের আহবানে সারা দিয়ে তারা নিজ নিজ উদ্যোগে তাদের সামগ্রী সরিয়ে নিলে ভাল। তা নাহলে আমরা এর পরে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।