শরীয়তপুরের গোসাইরহাটে বিশ্ব মা দিবস পালন উপলক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মে) বেলা ৩ টার সময় গোসাইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুজন দাস গুপ্ত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) ফাতেমা নাহিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, কোদালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম মিজানুর রহমান, নাগেরপারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, গোসাইরহাট উপজেলা তাহমিনা আক্তার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মায়েরা, নারী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি।