ডামুড্যায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মে) দুপুর ১২ টার সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সভাকক্ষে উপজেলা মাইগ্রেশন ফোরাম কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝির সভাপতিত্বে মুল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা প্রকল্পের, আর এস সি ম্যানেজার, শরীয়তপুর মোঃ হুমায়ুন রশিদ সাগর।
এ সময় বক্তব্য রাখেন, মাইগ্রেশন ফোরাম কমিটির সাধারণ সম্পাদক ও ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, প্রাইম টেকনিক্যাল এন্ড ইনস্টিটিউশন এর অধ্যক্ষ ও উক্ত কমিটির ব্যবসায়ী উদ্যোক্তা মোঃ জাকির হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য মোহাম্মদ নান্নু মৃধা, কমিটির প্রচার সম্পাদক রওশনারা, ফিল্ড অর্গনাইজার মোঃ বাবুল।