আজ , , ,

শরীয়তপুরে পপুলার ইন্স্যুরেন্সের ঈদ পুনর্মিলনী, চেক হস্তান্তর ও উন্নয়ন সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের শরীয়তপুর অঞ্চলে ঈদ পুনর্মিলনী, বীমা দাবী চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মে) সকাল ১০ টায় সময় কোম্পানীর শরীয়তপুর সার্ভিস সেল কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের অন্যতম কার্যনির্বাহী কমিটির সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক নওশের আলি নাঈম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।
কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মুফতি দিদারুল ইসলাম, মহাব্যবস্থাপক মোঃ সামছুজ্জামান সেলিম, শরীয়তপুর জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া, মাদারীপুর জেলা সমন্বয়কারী মোঃ মাহাবুবুর রহমান, জিএম (উঃ) সৈয়দ আবুল খায়ের, জিএম (উঃ) মোঃ কবির হোসেন হাওলাদার, বিজিএম মোঃ সোহানুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ নান্নু মৃধা, মোঃ মনির হোসেন, রায়হান মাহমুদ সুজন, মোঃ মোশারফ হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বিল্লাল হোসেনসহ কোম্পানীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, বীমা হচ্ছে একটি মানুষের নিরাপত্তা ও পরবর্তী প্রজন্মের জন্য অবলম্বন। একটি বীমা একজন মানুষকে যেকোন দুর্ঘটনা কালিন আর্থিক নিরাপত্তা, অসুস্থ হলে চিকিৎসা সহায়তা অবশেষে মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদের জীবন চলার আর্থিক অবলম্বন হিসেবে কাজ করে। সরকারি বিধিবিধান মেনে বীমা গ্রহণ করলে কোন গ্রাহকই প্রতারিত হবেনা। তাই সরকারি আইন ও নিজের বিবেচনায় সঠিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে বীমা গ্রহণ করার জন্য তিনি আহবান জানান।
বিএম ইউসুফ আলী আরও বলেন, বীমা গ্রহণ করা প্রতিটি নাগরিকের জন্য অত্যাবশ্যকিয়। কারণ বীমা গ্রহণকারী ও বীমা গ্রহণ না কারীর মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে। তাই পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বীমা কর্মীদের আপনার নির্দেশ আপনারা আপনাদের দায়িত্বের মধ্যে থেকে সারাদেশের প্রতিটি সামর্থবান মানুষ যাতে করে তার উপযুক্ত বীমাটি গ্রহণ করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাবেন।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রতিষ্ঠানের শরীয়তপুরের কর্মকর্তা-কর্মচারীগণ। ছবি-দৈনিক হুংকার।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar