আজ , , ,

লেখাপড়া ও খেলাধুলার মাঝ দিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে নিবো: বিএম ইউসুফ আলী

আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী বলেছেন আমরা বৃদ্ধাশ্রম করে আমাদের সন্তানদের কে অপশিক্ষা দিবোনা। আমরা বিদ্যালয় প্রতিষ্ঠা করে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করবো। যাতে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে শেষ বয়সে মাথায় তুলে রাখবে। আমরা বিশ্বাস করি মা হচ্ছে সন্তানের সর্বোত্তম শিক্ষক। তাইতো সম্রাট নেপলিয়ন “বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব”। আমরা আটং মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। এখানে কলেজ হবে। আমাদের গ্রামের ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বব্যাপি আলো ছড়াবে। সে আলোয় আলোকিত হবো আমরা। লেখাপড়া ও খেলাধুলার মাঝ দিয়ে আমাদের নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিবো। অর্থের জন্য আমাদের বিদ্যালয়ে কোন মেধাবী শিক্ষার্থী ঝড়ে পরবে না। ভাল ফলাফল করলে তাদের উচ্চ শিক্ষার দায়িত্ব আমি নিবো। আল্লাহ বাঁচিয়ে রাখলে তারা যে পর্যন্ত পড়ালেখা করবে সম্পুর্ণ খরচ আমিই দিব। তিনি সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার সন্তান ভাল হলে আপনারই লাভ। আর খারাপ হলে আপনার পাশাপাশি সমাজ ও জাতির জন্য অভিশাপ।
আটং তথা আমাদের বিদ্যালয় এলাকার আশপাশের সবাইকে বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসতে হবে। এ বিদ্যালয়ের বিগত দিনের সুন্দর ফলাফলের জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা সবাই আন্তরিক হলেই আমাদের বিদ্যালয়টি দেশ সেরা বিদ্যালয় হতে পারবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন কোটারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত পরিচালক বিএম নওশের আলী নাঈম, বিএম শওকত আলী, উপ-ব্যবস্থাপক সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি হাবিবুর রহমান শেখ, জপসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর। এসময় আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র ডাঃ মাহামুদুল হাসান ইমন, ব্যারিস্টার মেহেদী হাসান নাঈম, বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।

আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনমিলনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar