ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো গর্ভবতী মায়েদের সেবায় শুরু হতে যাচ্ছে ডেলিভারি রুম। এ রুমের জন্য অতিপ্রয়োজনীয় ছিল একটি এসি। সে এসিটি ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার এর ব্যক্তিগত প্রচেষ্টায় পৌর প্রশাসনের পক্ষ থেকে একটি ২টন (এসি) প্রদান করা হয়েছে।
গত শনিবার (৩০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমীন এর হাতে এসি তুলে দেয়া হয়। পৌরসভার এসি প্রদান অনুষ্ঠানে পৌর মেযর আবুল বাশার চোকদার, কাউন্সিলর বাবুল হাওলাদার, হাসপাতালের পক্ষে মেডিকল অফিসার ডাঃ মাসুম আবিদসহ হাসপাতালের কর্মকর্তাগণ ও পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।