আজ , , ,

শেখ জামালের জন্মবার্ষিকীতে কোরআন শরীফ বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৯তম জন্মবার্ষিকীতে শরীয়তপুরে ইকবাল হোসেন অপু এমপি’র উদ্যোগে হাফেজদের মাঝে কোরআন শরীফ ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে শহরের চৌরঙ্গীস্থ এমপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল, সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌরসভার সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, কৃষকলীগের আহবায়ক সামসুল হক আকন, শ্রমিক লীগের আহবায়ক ওয়াদুদ সরদার প্রমূখ। ইফতারের পর কেক কাটে নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar