ভেদরগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদের শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তন থেকে অনুদানের চেক বিতরণ করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। উপজেলা সমাজসেবা অফিসার তাপস বিশ্বাস এর সবাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিখি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আঃ মান্নান বেপারী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ ফারুক হোসেন।