আজ , , ,

ডামুড্যায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ ।
পুষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, সিড্যা ইউপি চেয়ারম্যান জিল্লু রহমান, মেডিকেল অফিসার ডাঃ মনিম শাহরিয়ার আবির, ডাঃ আছবুন নাহার মুক্তা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তারগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক ও কর্মীবৃন্দ ও নার্সিং সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar