শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা বাইতুল মা’মুর জামে মসজিদ ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা ঈদ গা মাঠে উক্ত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও তাকওয়া অর্জনের বিষয়ে আলোচনা করেন, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম, সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক ও মাওলানা মোঃ মোশাররফ হোসেন। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন আরবি প্রভাষক মাওলানা মোঃ আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী সিকদার পরিবারের মুরব্বি মোঃ বাবু সিকদার সহ বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় যুবসমাজ সদস্যগণ।