আজ , , ,

সখিপুর বাজারে সরকারি খাল এখন অবৈধ দখলের কবলে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সখিপুর বাজারে সরকারি খাল দখল করে শতাধিক দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন এ কার্যক্রম বন্ধে একাধিকবার পদক্ষেপ নিলেও প্রভাবশালীদের দখলের কর্মযজ্ঞ চলে আসছে।
আইন কানুনের তোয়াক্কা না করে হাজার হাজার কৃষক পরিবারকে সেচ সংকটের মুখে ফেলে নিজেদের স্বার্থের জন্য সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাশালীরা। দখলের এই উৎসব চলছে উপজেলার আরোও বিভিন্ন স্থানে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সখিপুর থানার সখিপুর বাজারের পূর্ব পাশের খালের একপাশ দখল করে টিটু সরদার, সাহান সরদারের মতো আরো অনেকেই অবৈধভাবে দোকান নির্মাণের কাজ করে যাচ্ছেন। একই খালে তোফায়েল সরদার, জান্নাত বেগম পাকা স্থাপনার মাধ্যমে দোকান ঘর নির্মাণ করেছেন। দিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীদের দোকান ভাড়া।
এই দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সখিপুর বাজার, মোল্যার বাজার, কাশেমপুর, স্টেশন বাজার, গৌরাঙ্গ, বালার বাজার এলাকার কয়েকশ একর জমিতে ধানের চাষ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খাল দখলকারী আরিফ সরদার বলেন, এটা তো বাড়ি বানাই নাই। দোকানঘর করেছি। এতে আর সমস্যা কি? সবাই তো করে। তাই আমরাও করেছি।
আরিফ সরদার, জান্নাত বেগম সহ অনেকে খাল দখল করে গত কয়েকদিন যাবত দোকান ঘর নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। খাল দখল করে দোকান নির্মাণ করায় ইরি-বোরো মৌসুমে বিভিন্ন খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এতে ওই এলাকার কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।
খাল দখলের বিষয়ে সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার বলেন, যারা পূর্বে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মান করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আমারা সহযোগিতা করবো।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফিউল মাজলুবিন রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। সোমবার জান্নাত বেগমের নতুন দোকান ও তোফায়েল সরদারের নতুন দোকান ভেঙ্গে দিয়েছি। বাকি গুলো তহসিলদারকে নোটিশ দেয়ার নির্দেশ দিয়েছি। বিষটি নিয়ে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ বলেন, বেশিরভাগ দোকান অনেক দিন পূর্বেই নির্মিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সরকারী রেকর্ড ও নকশা অনুযায়ী খালের সীমানা চিহ্নিতকরণ ও পুনঃখননের প্রস্তাব প্রস্তুত করছে। সম্প্রতি অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা করায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক দুটি দোকান উচ্ছেদ করা হয়। তাছাড়া বেশ কয়েকটি দোকানে নোটিশ করা হয়েছে। আশা করা যাচ্ছে খালটি পুনঃখননের মাধ্যমে এটি উদ্ধারপূর্বক পানির অবাধ নিশ্চিত করা যাবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar