আজ , , ,

গোসাইরহাটে ঈদ উপলক্ষে উত্তরণ ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

জেলার গোসাইরহাট উপজেলায় গোসাইরহাট থানা সভাকক্ষে ও হাটুরিয়া খলিলুর রহমান মাদ্রাসা মাঠ থেকে পৃথক ভাবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শিল্পপতি মিজানুর রহমান চৌধুরীর আর্থিক সহযোগিতায় ডিআইজি হাবিবুর রহমান বিপিএম এর প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থঃ, গরীব, অসহায় মানুষদের মাঝে ইদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। গোসাইরহাট উপজেলা ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা বস্ত্রের মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি।
২৪ এপ্রিল রবিবার বেলা ১১ টায় গোসাইরহাট থানা সভাকক্ষে ও দুপুর ১২ টায় খলিলুর রহমান মাদ্রাসা মাঠ থেকে পৃথক ভাবে এ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, শিল্পপতি মিজানুর রহমান চৌধুরী, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. শাজাহান দেওয়ান।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar