আজ , , ,

ভেদরগঞ্জে প্রতিবন্ধি পরিবারের জন্য ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নাজিমপুর গ্রামের প্রতিবন্ধি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক।
শনিবার (২৩ এপ্রিল) সকালে ওই অসহায় পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। এদিকে প্রধানমন্ত্রীর ঘর প্রাপ্তিতে অসহায় পরিবারে বইছে ঈদের খুশি।
জানাগেছে, একই পরিবারের ৪ জনই প্রতিবন্ধি। জনাজীর্ণ ঘরে অনেক কষ্টে দিনাতিপাত করছিলো। এ খবর মিডিয়ায় প্রচার হলে বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনের নজরে আসে।
সরেজমিন গিয়ে জানা যায়, ভেদরগঞ্জে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের দরিদ্র খলিল চোকদার ২০ বছর আগে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। তার ছেলে মেয়েরা জন্মের পর থেকে স্বাভাবিক থাকলেও একটা সময় এসে তারা প্রতিবন্ধি হয়ে যান। বড় ছেলে আল আমিন (৩৫) চার বছর আগে মারা যান। ২৫ বছর পর্যন্ত স্বাভাবিক জীবন যাপন করলেও পরে আস্তে আস্তে সে প্রতিবন্ধি হয়ে মারা যায়। এছাড়া তার অন্য ছেলে আলম (৩০), জহিরুল (২৭) ও মেয়ে তানজিলা (২২) ছোটবেলায় স্বাভাবিক জীবন যাপন করলেও বড় হয়ে এখন প্রতিবন্ধি জীবন যাপন করছে। খলিল চোকদার মারা যাওয়ার পর তার স্ত্রী মমতাজ বেগম প্রতিবন্ধি ছেলে মেয়েদের নিয়ে মানুষের সহযোগিতায় কোন মতে বেচেঁ আছেন। তাদের বসতঘর করার মতো এক টুকরা জমি ছাড়া আর কিছুই নাই। বিষয়টি ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ কথা বলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এর সাথে। জেলা প্রশাসক বিষয়টি অবগত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দেয়া উপহারের ঘরের আওতায় নিয়ে আসেন ওই পরিবারটিকে। এর পরে জেলা এনজিও কমিটির সহযোগিতায় অসহায় পরিবারের ঘর নির্মাণের জন্য নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর হাতে তুলে দেন জেলা প্রশাসক।
শনিবার সন্ধ্যায় সে ঘরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, সহকারী কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্লা। এদিকে ঘরের নির্মাণ কাজ শুরু হওয়ায় ঈদের খুশি বইছে অসহায় প্রতিবন্ধি পরিবারের সদস্যদের মাঝে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ঘরপ্রাপ্ত অসহায় রোকেয়া বেগম বলেন, প্রতিবন্ধি সন্তান নিয়ে একটা ভাঙাচোরা ঘরে অনেক কষ্টে মানুষের থেকে চেয়ে খেয়ে না খেয়ে জীবন ধারণ করছিলাম। আমাকে ঘর করে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান ও উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, মিডিয়ার মাধ্যমে অসহায় পরিবারটির খবর জানতে পেরে জেলা প্রশাসক মহোদয়কে জানাই। তিনি জেলা এনজিও কমিটির দেয়া অনুদানের মাধ্যমে ঘরের ব্যবস্থা করেছেন। উপজেলা প্রশাসন ভেদরগঞ্জের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক আহবানে সাড়া দিয়ে এই মহতী উদ্যোগে অংশ গ্রহণকারীদের প্রতি।
এব্যাপারে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। মিডিয়ার মাধ্যমে এই অসহায় প্রতিবন্ধি পরিবারটি নজরে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেয়া হয়। ঘর নির্মাণে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে জেলা এনজিও কমিটি। এনজিও কমিটির ২ লাখ ৬০ হাজার টাকা অনুদানে ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে।

Share this news as a Photo Card


১৫ মার্চ ২০২৬

শরীয়তপুর জেলা পরিষদের নতুন প্রশাসক সরদার নাসির উদ্দীন

www.hongkar.com |
dailyhongkar