আজ , , ,

আগামীকাল শেষ হচ্ছে মহিষারের দিগম্বরী মেলা

বিদায়ের ঘন্টা বাজতে চলেছে মহিষারের ঐতিহ্যবাহী দিগম্বরী মেলার। সাত দিনব্যাপী মেলার পর্দা নামছে আগামীকাল । হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বন নিয়ে এ মেলা অনুষ্ঠিত হলেও এটা জাতি ধর্ম গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষে প্রাণের মেলা। পূজারি ক্রেতা বিক্রেতা আর দর্শনার্থীদের এমেলার জন্য অপেক্ষা করতে হবে আরো এক বছর। তবে এই অপেক্ষা শুধু বেদনার নয়; এই অপেক্ষা সুখেরও। দীর্ঘ একবছর পর্যন্ত মেলার জন্য অপেক্ষা এসব ভক্ত বৃন্দের হৃদয়কে আটকে রাখবে বাঙালি সংস্কৃতির অন্যতম আধার এই প্রাণের মেলায়। এ এক সুখের অনুভূতিও বটে। এই অপেক্ষা গল্প হয়ে সকলের হৃদয়ে জাগাবে সুখের অনুভূতি।
স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সমাজ সেবক মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আশা করছি আগামী বছর আবারও নতুন আঙ্গিকে সফল একটি আয়োজনের মাধ্যমে এই প্রাণের মেলাকে আরও প্রাণবন্ত করে তোলতে পারবো। আমাদের দিগম্বরী মেলাটি শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় চলে আসছে। গত দুই বছর করোনার কারণে মেলা অনুষ্ঠিত হয়নি। এবার আবার জমেছিল হিন্দু সম্প্রদায়ের হলেও সকল মানুষের প্রাণের মেলা।
সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবন্তি প্রথমবারের মতো মেলায় এসেছেন। কিনেছেন খেলনা, মাটির সামগ্রী ও মিষ্টান্ন।
মেলা শেষের অনুভূতি প্রকাশ করে সে বলেন, এটা আসলে কোনো সুখকর বিষয় না যে, আমাদের প্রাণের মেলা শেষ হতে চললো। এটার জন্য আমাদের আরো এক বছর অপেক্ষা করতে হবে। বিষয়টি ভেবে আসলে খুব খারাপ লাগছে।
গোসাইরহাট এলাকা থেকে মেলায় এসেছেন সাংবাদিক মোঃ নাজমুল শরীফ। তিনি বলেন, মেলায় আসার খুব একটা সময় হয়না। তবে সবসময় মনটা পড়েছিল মেলার প্রতি। সবসময় ভাবি মেলায় আসব কিন্তু নানা কর্মব্যস্ততায় আর আসা হয়না। অনেক চেষ্টায় আজ আসলাম এসে শুনি মেলা শেষ হয়ে যাচ্ছে। জেনে খুব খারাপ লাগছে। আরো আগে মেলায় আসতে পারলে পছন্দের অনেক পণ্য ক্রয় করতে পারতাম।
মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর জিতেন্দ্র চন্দ্র রায় বলেন, পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২১ এপ্রিল এবারের মেলার সমাপ্তি টানা হবে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হলেও চন্দ্রতীথি অনুযায় এবার ১৫ এপ্রিল থেকে বসেছিল মেলা।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar