বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা নির্বাহী কমিটির সভা মঙ্গলবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসক ও স্কাউটস জেলা সভাপতি মোঃ পারভেজ হাসান এঁর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শরীয়তপুর জেলার নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজাসহ বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় জেলা স্কাউটস এর বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, জেলা কার্যালয়ের ভবন নির্মাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।