আজ , , ,

পালং উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তর, শরীয়তপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার পালং উচ্চ বিদ্যালয়ে ১৭ই এপ্রিল ২০২২ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোঃ হান্নান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হালিম শেখ। উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা তথ্য অফিসার মুঃ মনিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি বাঙ্গালী জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। এই পবিত্র মাটিতে স্বপথ গ্রহণের পরপরই বাঙ্গালী জাতি জেগে উঠেছিল বলে মন্তব্য করেন।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar