আজ , , ,

ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে মাহে রামাদ্বানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (১৬ এপ্রিল) উপজেলা কোর্ট জামে মসজিদ মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আহমেদ, পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারী, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জুলহাস মাদবর, শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লু রহমান, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার বাচ্ছু মাদবর, ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম মাদবর, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমার রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম প্রমুখ।
এ ছাড়াও ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, ওলামা লীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আঃ হাই। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল নিহত সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী প্রয়াত আব্দুর রাজ্জাক এর রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। তাছাড়া দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।

Share this news as a Photo Card


০৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, দুইজন গ্রেপ্তার

www.hongkar.com |
dailyhongkar