স্বণির্ভর শরীয়তপুরে স্বপ্নদ্রোষ্টা আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি বলেছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এঁর নেতৃত্বে সরকারের উন্নয়ন অভিযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। করোনা দূর্যোগ সফলতার সাথে মোকাবেলা করেছে সরকার। সে কারণে কোন ইসু খুঁজে নাপেয়ে স্বাধীনতা বিরোধী চক্র এখন দ্রব্যমূল্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধীদের কোন ষড়যন্ত্র কাজে আসবে না বলে উল্লেখ করে তিনি আরও বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতেই নিরাপদ। তিনি শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলা ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামীলীগ এর বার্ষিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়লের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান হাওলাদারের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওযামীলী সাধারণ সম্পাদক অনল কুমার দে। এ সময় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার সহ উপজেলা আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছা সেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও যুবমহিলা লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নাহিম রাজ্জাক দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে ১ কোটি পরিবারকে ভর্তুকী মূল্যে নিত্যপণ্য তুলে দিয়ে বিশ্বব্যাপি অনন্য নজির স্থাপন করেছেন শেখ হাসিনা। সরকারের উন্নয়ন কাজের প্রচার প্রচারনায় দলীয় নেতাকর্মীদের আরো তৎপর হওয়ার আহবান জানান। সরকারের কাজের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার প্রশংসা করে এমপি বলেন, নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে আর জনগণ চায় না, এটা বুঝতে পেরেই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে খুশি। তাই তারা আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকেই বেছে নেবে। বিএনপি এখন থেকেই আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার করছে। এ বিষয়েও আওয়ামীলীকে সজাগ থাকতে হবে। মনে রাখবেন দেশের স্বাধীনতা থেকে যত অর্জন তা বঙ্গবন্ধু ও তার দল আওয়ামীলীগের হাত ধরে হয়েছে।