বাংলা নববর্ষ-১৪২৯ বরণ উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সকাল ৮.৩০ টায় সকল সরকারি ও বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বাঙ্গালীর ঐতিহ্য ও কৃষ্টি-কালচার প্রদর্শণ করা হয়। পরে বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। সকাল সোয়া ৯টায় স্থানীয় শিল্পগোষ্ঠীর পরিবেশনায় পৌর অডিটোরিয়ামে বর্ষ বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিশু পরিবার, ডা. গোলাম মাওলা সরকারী গণগ্রন্থাগার ও শিশু একাডেমিতে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী খাবার ও ইফতার বিতরণ করা হয়।