আজ , , ,

করোনার প্রতিবন্ধকতা কাটিয়ে ২ বছর পরে সভায় মিলিত হলেন ভেদরগঞ্জের শিক্ষকরা

করোনায় সভা, সমাবেশ নিষিদ্ধ থাকার ২ বছর পরে ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউল আজম হিরক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন ও তোফায়েল হোসেন মাতুব্বর। সভায় শিক্ষকরা জানান, বিগত ২ বছরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠার জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছেন। কারণ কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার অব্যাহত সংগ্রামে তারাই দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষকরা আরও বলেন, বাধা যতই আসুক তার ডিঙ্গিয়ে জাতি গড়ার কাজে তারাই বিজয়ী হবেন ইনশাল্লাহ।
সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার বলেন, বিগত ২ বছর নানান চড়াই উৎরাই পেরিয়েও শিক্ষকরা বিদ্যালয়ে জীবনের ঝুকি নিয়ে অবস্থান করেছে। প্রাথমিক শিক্ষাকে মানসম্মত করার সরকারের প্রচেষ্টার সাথে শিক্ষকদের সংগ্রাম অব্যাহত আছে। আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছি। আমার অনেক শিক্ষকই করোনা জয় করতে সক্ষম হয়েছে। আগামী দিনের পথ চলায় সুন্দর ও সফল হবে সেই প্রত্যাশা মহানা আল্লাহর দরবারে রাখছি।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar