আজ , , ,

সখিপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ খাদে, নিহত ১

শরীয়তপুরের ভেদরগঞ্জ-সখিপুর সড়কে মাছবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই সময় কাভার্ডভ্যানের একজন স্টাফ নিহত হয়। এরপরে গাড়ির অপর স্টাফ পালিয়ে যায়। সখিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, সোমবার সকাল ১০টার দিকে কাভার্ডভ্যানটি চাঁদপুর ফেরিঘাট দিয়ে পাড় হয়ে মাদারীপুরের দিকে যাচ্ছিল। ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের চরচান্দা বাজারের পশ্চিম পাশে নিয়ন্ত্রন হারিয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যানের এক স্টাফ নিহত হন এবং অপর একজন আহত হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে আহত ব্যক্তি পালিয়ে যায়। পরে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সখিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার জানান, চট্টগ্রাম থেকে মাছ বোজাই চট্টমেট্রো-উ ১১-০০-৬৫ নম্বরের একটি কাভার্ডভ্যান ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। ডিএম খালীর চরচান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি খাদে পড়ে যায়। সেখানে একজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়। এখনও নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এই বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar