ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সরকারের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আওতায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের ডিজিট্যাল কন্টেন্ট তৈরী ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গৈড্যা মাদ্রাসার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, একাডেমিক সুপারভাইজার মোঃ মস্তফা কামাল, গৈড্যা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করে।