শরীয়তপুরের গোসাইরহাট থানা কমপ্লেক্স সভাকক্ষে কাছে ঘর হস্তান্তর করেন গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহবুব আলম। এছাড়াও নারী, শিশু ও প্রবিন্ধীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নারী পুলিশ অফিসার দ্বারা আলাদা ডেস্ক করা হয়েছে যাতে সুচারু রুপে পুলিশি সেবা পায়। পুলিশের পক্ষ থেকে এই জনগোষ্ঠী আরও সেবা পায় তার লক্ষে এই ডেস্ক। দেশে একজন লোকও গৃহহীন থাকবেনা এই প্রতিপাদ্যে মুজিববর্ষ উপলক্ষে ১০ এপ্রিল রোববার সকাল সাড়ে এগারোটায় কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় গোসাইরহাটের ধীপুর গ্রামের মৃত আলাবক্স মাঝির স্ত্রী দরিদ্র সালেহা বেগমের ২.৫ শতাংশ জমির উপর বারান্দা সহ একটি দ্বিকক্ষ বিশিষ্ট টিনশেড ঘর পুলিশের পক্ষ থেকে উপহার পান। পুলিশের নিজস্ব তহবিলে ঘরটি নির্মাণ করা হয়েছে।
গৃহহীন সালেহা বেগম বলেন, আমি ঘর পেয়ে খুবই খুশী, আল্লাহ পুলিশকে এবং শেখ হাসিনাকে ভালো রাখুক।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহবুব আলম বলেন, নারী, শিশু ও প্রবিন্ধীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নারী পুলিশ অফিসার দ্বারা আলাদা ডেস্ক করা হয়েছে যাতে সুচারু রুপে সেবা পায়। গৃহহীনদের মাঝে পুলিশের অর্থায়নে নির্মিত ঘরটি দিতে পেরে আমরা পুলিশ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. শাজাহান, সাংগঠনিক সম্পাদক ও কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ বশির, তথ্য আপা, রুপালি খাতুন, পৌর কাউন্সিলর আলী আকবর সর্দার, আনোয়ার হোসেন মনির, জনপ্রতিনিধি, সুধী, গণমাধ্যম কর্মী, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।