প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জিয়া হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এতে অতিশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মেম্বার ও পরিচালক (অর্থ) এবং সাবেক ছাত্রনেতা সৈয়দ মো. হেমায়েত হোসেনকে আহবায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় হল প্রভোস্ট প্রফেসর বেলায়েত হোসেনের অফিস কক্ষে তাঁর সভাপতিত্বে এক আলোচনার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এসময় জিয়া হলের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জিয়া হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত আহবায়ক সৈয়দ মো. হেমায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এই প্রথম ঢাবির ঐতিহ্যবাহী জিয়া হলের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হলো।