আজ , , ,

ভিডিও কনফারেন্সে শরীয়তপুরের সকল থানার সার্ভিস ডেস্ক, ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

১০ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০ টায় মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সে সকল জেলা, সকল থানা ও বিভিন্ন পুলিশ ইউনিটের ন্যায় শরীয়তপুর জেলা সংযুক্ত হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস.এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar