১০ এপ্রিল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এঁর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদারসহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
এসময় সভায় শরীয়তপুর জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে সদস্যগণ আলোচনা করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোস প্রকাশ করে বলেন , আসন্ন বাংলা নববর্ষ ও পবিত্র ঈদুল ফিতরেও এ অবস্থা ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন। প্রশাসন ও পুলিশের সাথে জনগণকে তাদের সন্তান তরুন প্রজন্ম যাতে বিপদগামী না হয় তার জন্য আরো সজাক থাকতে বলেন।